প্রথম ম্যাচেই দুর্দান্ত মুস্তাফিজ

০৩ এপ্রিল ২০২২, ১২:৪৩ AM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়েছেন। বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। তবে তার দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের দেখা মেলেনি।

শনিবার (২ এপ্রিল) গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে গুজরাট। মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন এর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭১ রান করে গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া করেন ৩১ রান। দিল্লির হয়ে মুস্তাফিজ ২৩ রানে ৩ উইকেট শিকার করেন।

১৭২ রানের লক্ষ্য তারা করতে নেমে ১৫৭ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির অধিনায়ক রিশাব পান্ত সর্বোচ্চ ৪৩ রান করেন। ললিত জাদাভ করেন ২৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৭ রান করে দিল্লি। এতে ১৪ রানের জয় পায় গুজরাট।

বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬