চেন্নাইকে হারিয়ে জয়ে শুরু কলকাতার

২৭ মার্চ ২০২২, ০১:৫৫ AM
চেন্নাই-কোলকাতা

চেন্নাই-কোলকাতা © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপারকিংসকে ৬ উইকেটে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। ১৩১ রানের লক্ষ্য তারা করতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দলটি।

১৩১ রানের জবাব দিতে নেমে প্রথম ৬ ওভারে ৪৩ রান তোলে কোলকাতার ব্যাটসম্যানরা। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান ভেঙ্কেটেস আইয়ার। তবে রানের চাকা সচল রাখেন অজিঙ্কা রাহানে ও নিতিশ রানা। ৩৪ বলে ৪৪ রান করেন রাহানে। আর ১৭ বলে ২১ রান করে আউট হন রানা।

মাঝে স্যাম বিলিংস ২২ বলে ২৫ রান করে আউট হলেও বিপদ হয়নি কোলকাতার। অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ২০ রানে। বল হাতে ডোয়াইন ব্রাভো ২০ রানে ৩ উইকেট শিকার করেন।

এর আগে কোলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১৩০ রান করতে পেরেছিল চেন্নাই। ব্যাটিং করতে নেমে এক সময় ৬১ রানে ৫ উইকেট হারায় চেন্নায়। পরে ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো পুজি পায় দলটি। ৭ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৫০ রানের ইনিংং খেলেন ধোনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক জাদেজা ২৮ বলে ২৬ রান করেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9