নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ PM
মো. রাকিবুল ইসলাম

মো. রাকিবুল ইসলাম © সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা মো. রাকিবুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাকিবুল বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন এবং উপজেলার আক্কেলপুর গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।

জানা যায়, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যাচাই করে রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়। তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন।

আরও পড়ুন: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬