আইপিএলে তাসকিনকে দলে চেয়েছেন গৌতম গম্ভীর

২১ মার্চ ২০২২, ১২:৩২ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিতারকা মার্ক উড। কনুইয়ের ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন তিনি।

নিলামের মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছিল আইপিএলের নতুন দল লখনউ সুপার জয়ান্ট। এখন এ পেসারে বিকল্প খুঁজছে ফ্রাঞ্জাইজিটি।

বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজ ও সাম্প্রতিক ছন্দে ফ্র‍্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীরের চোখে তাক লাগিয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।

আরও পড়ুন : দোকানে জনসম্মুখে মারধর, লজ্জায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

তাসকিনকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লখনউ। বিসিবির সঙ্গে এরই মধ্যে ফোনে যোগাযোগ করেছেন তারা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, লখনউর কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তবে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিলে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, পুরো মৌসুমের জন্যই দলটি তাসকিনকে চেয়েছে। আর এতে বিসিবি যদি রাজি হয়, সেক্ষেত্রে হয়তো টেস্ট নাও খেলতে পারেন তাসকিন। ওয়ানডে সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমান ধরবেন তাসকিন। 

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬