কোলের সন্তানকে নিয়ে মাঠে লড়তে এলেন ক্রিকেটার মা

০৬ মার্চ ২০২২, ০৬:১৬ PM
মেয়ে কোলে বিসমাহ মারুফের

মেয়ে কোলে বিসমাহ মারুফের © সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচ শুরুর আগে দেখা গেল অভূতপূর্ব সুন্দর এক দৃশ্য। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে নিজের ছোট্ট সন্তানকে নিয়েই টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন বিসমা মারুফ।

মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল বিসমাহ মারুফের। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে।

গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।

আরও পড়ুন: নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

মারুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তাঁর মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। তিনি যেন ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে পারেন, একই সঙ্গে তাঁর ব্যস্ততার কারণে ছোট্ট মেয়েকেও যেন একা না থাকতে হয়।

মারুফ মা হয়ে মাঠে ফেরায় তাঁর স্বামীকেও দিয়েছেন কৃতিত্ব, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারব। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করত আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি, যারা মা হওয়ার পরও খেলতে চায়।’

এদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে পাকিস্তানের। মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9