ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

০৫ মার্চ ২০২২, ০৩:৪৭ PM
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ © সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ৭০ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

আজ শনিবার (৫ মার্চ) বিকাল তিনটা থেকে মিরপুরে এই খেলা শুরু হয়। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আটে উঠে আসবে মাহমুদউল্লাহরা। খেলার শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক। এদিকে আজ নিজের শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছেন মুশফিক।  

ওপেনিংয়ে আজ ব্যর্থ হয়েছেন বিপিএলের চমক মুনিম শাহরিয়ার। ব্যক্তিগত চার রান ও দলীয় সাত রানে মোহাম্মদ নবীর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। ভালো শুরু করেও ফিরতে হয়েছে লিটন দাসকে। ব্যক্তিগত ১৩ রানে তিনি আজমতউল্লাহর বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। রান ক্ষরায় ধুকতে থাকা নাইম এদিন ১৩ রান করে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। সাকিবকে সুইং বলে পরাস্ত করেন আজমত। সাকিব ৯ রান করেন।

২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দেশের মাঠিতে এবার সেই সিরিজের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশর সামনে।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৪৪ বলে ৬০ করেছিলেন লিটন দাস। মুশফিক সুস্থ হয়ে উঠায় সবার ভাবনায় ছিল তবে বাদ পড়বেন কে? সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ট্যাগ: ক্রিকেট
ঢাবির ভর্তি পরীক্ষা পদ্ধতিতে একগুচ্ছ পরিবর্তনের প্রস্তাব, ক…
  • ২১ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত
  • ২১ মে ২০২৬
ছাত্রদল নেতা সুজাউদ্দিন না ফেরার দেশে
  • ২১ মে ২০২৬
যমুনা নদীতে নৌকা ডুবে ১০ জন নিখোঁজ
  • ২১ মে ২০২৬
এসএসসিতে ভুলে ভরা প্রশ্ন, অটো নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা?
  • ২১ মে ২০২৬
এক দেশের সন্তান, অন্য দেশের বিশ্বচ্যাম্পিয়ন—ইতিহাস গড়া ২২ ফ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081