যতদিন ক্রিকেট থাকবে, তিনিও হৃদয়ে থাকবেন

০৪ মার্চ ২০২২, ০৯:৩৭ PM
শেন ওয়ার্ন ও সাকিব আল হাসান

শেন ওয়ার্ন ও সাকিব আল হাসান © টিডিসি ফটো

মারা গেছেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। যতদিন ক্রিকেট থাকবে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন হৃদয়ে।

সাকিব লেখেন, তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা।

এদিকে ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শেনকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও পুনরুজ্জীবিত করা যায়নি তাকে।

১৯৯২ সালে সিডনি টেস্টে অভিষিক্ত শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করে ছিলেন। যা টেস্ট ফরম্যাটে চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়ে গেছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন তিনি। এছাড়া তিনি ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচটি অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন।

আরও পড়ুন: পরীক্ষা দিতে পারবে ছাত্র লাঞ্ছনার অভিযোগে বহিষ্কৃত জাবির দুই ছাত্রী

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। একজন অস্ট্রেলিয়ান হিসেবে তিনি সর্বোচ্চ এবং মুত্তিয়া মুরালিধরনের পর ২য় সর্বোচ্চ উইকেট শিকারি। 

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9