টি-টোয়েন্টি দলে মুনিম, আরও আছেন যারা

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ PM
মুনিম শাহরিয়ার

মুনিম শাহরিয়ার © ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দুজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত অষ্টম আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন।

ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। বিপিএলে রানখরায় ভুগেছেন এই তারকা। এছাড়া সর্বশেষ সিরিজের দলে ছিলেন কিন্তু এবারের ১৪ সদস্যের দলে জায়গা হয়নি এমন ক্রিকেটার হলেন- সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসেন পাটোয়ারি ও আকবর আলী।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বিও জায়গা পাননি এবারের দলে।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু বুধবার, টিকিট ১৫০ টাকা

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9