এক ছবিতে ১০ জন কোহলী!

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৯ PM
এক ছবিতে ১০ জন কোহলীকে দেখা যাচ্ছে

এক ছবিতে ১০ জন কোহলীকে দেখা যাচ্ছে © সংগৃহীত

প্রত্যেকের পরনে ঘিয়ে রঙের স্যুট। একটি চায়ের টেবিলের চার দিকে তাঁরা বসে আছেন। এক জন অবশ্য দাঁড়িয়েও আছেন। কারও হাতে চায়ের কাপ। কেউ আবার গল্পে মগ্ন। আরও একটি বিষয়ে সবার মিল রয়েছে। প্রত্যেকের গালে চাপ দাড়ি। তাঁরা প্রত্যেকেই বিরাট কোহলী। তাঁরা প্রত্যেকেই কোহলীর মতো দেখতে। তাঁদের মধ্যে অবশ্য আসল কোহলীও রয়েছেন।

সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন কোহলী। সেখানে তিনি ছাড়াও তাঁর মতো দেখতে আরও ৯ জন রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে কোহলী লিখেছেন, ‘এদের মধ্যে আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।’

ভারতীয় ক্রিকেটে পদার্পণের পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলী। সেটা শু‌ধু মাত্র তাঁর খেলার মাধ্যমে নয়, চেহারার মাধ্যমেও বটে। ছোট করে কাটা চুল, গালে চাপ দাড়ি, হাত ভর্তি ট্যাটু, কোহলী যেন ভারতীয় দলে তারুণ্যের প্রতীক।

আরও পড়ুন: শচীনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

একটা সময় তো দলের সবাই দাড়ি রাখা শুরু করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হত, কোহলীকে দেখেই নাকি এই স্টাইল শুরু করেছেন সবাই।

কোহলীর এই স্টাইল শুধুমাত্র ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদেরও। বিশেষ করে তরুণ প্রজন্মের উপর বড় প্রভাব ফেলেছে। ইউটিউবে অনেক ভিডিওতেও নকল কোহলীদের দেখা গেছে। তাঁরা কোহলী সেজে অভিনয় করেছেন। তেমনই কয়েক জনের সঙ্গে ছবি তুলেছেন কোহলী। ছবিতে খুঁজে বার করতে বলেছেন আসল কোহলীকে।

ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9