মেসির মিস, এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ AM
চ্যাম্পিয়ন্স লীগের লড়াই

চ্যাম্পিয়ন্স লীগের লড়াই © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। এদিন পেনাল্টি মিস করেন মেসি। হারের শঙ্কা থেকে দলকে টেনে তুলেন ফ্রেঞ্চ তারকা এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে গোল দিয়ে দলকে হারের হাত থেকে রক্ষা করেন তিনি। পুরো ম্যাচেই নজর কেড়েছেন এমবাপ্পে।

ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি।

শুরু থেকে পিএসজি বলের দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল। টনি ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসেমিরোকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে অনেকটাই শাসাচ্ছিলেন মার্কো ভেরাত্তি ও লিয়ান্দ্রো পারেদেসরা। তার সুফলটা ভোগ করছিল এমবাপ্পে। বাঁ পাশে শুরু থেকেই গতি দিয়ে ত্রাস ছড়িয়েছেন মাদ্রিদ রক্ষণে। পঞ্চম মিনিটে পিএসজি প্রথম বড় সুযোগ পায় তার কল্যাণেই। তবে তার নিচু ক্রসটায় দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া, লক্ষ্যভ্রষ্ট শটে গোল পাওয়া হয়নি তার। এরপর বিরতির আগ পর্যন্ত পিএসজি এমন আক্রমণে উঠেছে বহুবার। তবে গোলমুখে গিয়েই বাধে যতো বিপত্তি।

আরও পড়ুন- বিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির বিশেষ সভা

রিয়াল রক্ষণের কৃতিত্বও আছে বৈকি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ তিন অ্যাওয়ে ম্যাচে গোল হজম না করা রক্ষণভাগ এদিনও ছিল নিজেদের ছন্দে। গোলরক্ষক থিবো কোর্তোয়া তো ছিলেনই। ফলে বিরতির আগে আর গোলের দেখা পায়নি পিএসজি।

বিরতির পর নিয়মিত বিরতিতে আক্রমণ করে রিয়ালের রক্ষণকে চেপে ধরেন মেসি-েএমবাপ্পেরা। কঠিন পরীক্ষা দিতে হয়েছে কোর্তোয়াকে। অপর প্রান্তে গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে কাটাতে হয়েছে অলস সময়ই। বিরতির পর পিএসজি আক্রমণের ধার বেড়েছে। ৪৫ থেকে ৫২ মিনিটে দুটো সেভ দিয়ে দলকে রক্ষা করেছেন কোর্তোয়া।

৬০ মিনিটে পেনাল্টি মিসের কিছু পরে কোচ মরিসিও পচেত্তিনো নেইমারকে মাঠে আনেন। তাতে পিএসজির আক্রমণ আরও বাড়ে। শেষ মুহূর্তে তার ঝলকেই পিএসজি পায় গোল। তার ব্যাকহিল বক্সের ভেতর খুঁজে পায় এমবাপ্পেকে, ফরাসি তারকা এরপর দুটো চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান বাইলাইনের কাছে। সেখান থেকে নিচু এক শটেই পরাস্ত করেন রিয়াল গোলরক্ষককে। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো পিএসজি শেষ মুহূর্তের গোলে পায় দারুণ এক জয়।

ট্যাগ: ফুটবল
সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রসহ ৩ জনের
  • ২১ মে ২০২৬
মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে …
  • ২১ মে ২০২৬
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো
  • ২১ মে ২০২৬
বাড়িতে মাকে গলা কেটে হত্যা, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ…
  • ২১ মে ২০২৬
আদালতে এসে পলক বললেন—‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন’
  • ২১ মে ২০২৬
নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081