২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৪ PM
মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান। © সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই দিন ব্যাপী নিলামের প্রথম দিনেই ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা মোস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামে মোস্তাফিজকে দিল্লি ছাড়া কেউ নিতে চায়নি। এ নিয়ে আইপিএল ক্যারিয়ারে পাঁচ আসরে চারটি দলে খেলবেন মোস্তাফিজ।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। ২০১৬ তে আইপিএলে অভিষেক হয় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথম আসরেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়।

২০১৭ সালে সালেও হাইয়দরাবাদের হয়ে খেলেছিলেন তবে একটির বেশি ম্যাচ খেলা হয়নি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচে ৭ উইকেট পাওয়ার পরের বছর রিটেইন করেনি দলটি।

চোটের কারণে মাঝে দুইটি আসরে না খেলতে পারলেও ২০২১ সালে আসরে রাজস্থান রয়ালসের হয়ে আইপিএলে ফেরেন এই কাটার মাস্টার। ১৪ ম্যাচে ১৪টি উইকেটও নেন রাজস্থানের হয়ে।

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রসহ ৩ জনের
  • ২১ মে ২০২৬
মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে …
  • ২১ মে ২০২৬
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো
  • ২১ মে ২০২৬
বাড়িতে মাকে গলা কেটে হত্যা, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ…
  • ২১ মে ২০২৬
আদালতে এসে পলক বললেন—‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন’
  • ২১ মে ২০২৬
নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081