বিপিএল খেলবেন না মিরাজ, ফিরছেন ঢাকায়!

৩০ জানুয়ারি ২০২২, ০২:৪৬ PM
মেহদেী হাসান মিরাজ

মেহদেী হাসান মিরাজ © সংগৃহীত ছবি

আগের দিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যখন, তখনই মেহেদী হাসান মিরাজের জন্য ‘বিনা মেঘে বজ্রপাত’ হয়ে আসে ঘটনাটি। ফ্র্যাঞ্চাইজি থেকে বলা হয়, পল নিক্সনের পর্যবেক্ষণে মিরাজকে সরিয়ে নাঈমকে নেতৃত্ব দেওয়া হয়। মিরাজকে এ সিদ্ধান্ত জানানো হয়, দল মাঠে নামার ঘণ্টাখানেক আগে। এই ঘটনায় ক্ষুব্ধ অলরাউন্ডার বিপিএলই আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দুপুরে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আইসোলেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়েছেন তিনি, ‘আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ই-মেইল করেছি। ই-মেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও। তাতে অবশ্য ভিন্ন কারণ উল্লেখ করেছেন। কিন্তু সেটি যে আসল কারণ নয়, সেটিও তাঁর কথাতেই স্পষ্ট, ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে।

মিরাজ বলেন, আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরাল কিছুই বুঝলাম না। দল আমার আন্ডারে রেজাল্ট পেল। আমি নিজেও পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। দল খুশি। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কেন কিছু না বলেই এমন সিদ্ধান্ত।

তিনি বলেন, দুদিন পর তো পারফর্ম করলেও আমাকে দলে রাখা হবে না। এটা তো স্রেফ অপমান। আমি এখনো জাতীয় দলের ক্রিকেটার। দলের মালিক হয়েছে বলেই যা ইচ্ছে তা করতে পারে না। এখানে আমাদের নিজেদেরও চ্যালেঞ্জ থাকে। আমাকে সবার থেকে সেরা হতে হবে। জাতীয় টি-টোয়েন্টি দলে আবার ব্যাক করতে হবে। সেভাবেই আমার মানসিকতা ঠিক থাকতে হবে। কিন্তু এমন পরিবেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।

আরও পড়ুন: বরগুনায় বিক্রি হলো শিক্ষার্থীদের টিকা

তাঁকে রহস্যজনকভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ক্ষোভে রবিবার সন্ধ্যা সোয়া ৬টার ফ্লাইটে তিনি চট্টগ্রাম ছাড়বেন বলেও জানিয়েছেন মিরাজ নিজেই। চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম আগের দিন অধিনায়ক বদলের ব্যাখ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ, ওই সভায় আমিও ছিলাম। অনেক কথা হয়েছে, কিন্তু কোচকে এ রকম কিছুই বলতে শুনিনি। বরং আমার নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিতই ছিলেন।

‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9