অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের বিদায়

৩০ জানুয়ারি ২০২২, ১২:২৪ AM
দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল

দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের মুখোমুখি দেখায় এবার হেরে গেল চ্যাম্পিয়নরা। চলমান বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার (২৯ জানুয়ারি) অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং ব্যর্থতায় ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ যুবারা। জবাবে ১১৫ বল ও ৫ উইকেট হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতীয় যুবারা।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের দলীয় শূন্য রানে আঘাত হেনে কিছুটা রোমাঞ্চ তৈরি করেন তানজিম হাসান সাকিব। হারুন সিংকে তিনি তুলে নেন। তবে বাংলাদেশকে তেমন সুযোগ না দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ তোলেন আঙ্কিশ রাঘবানশি ও শেখ রাশেদ। ওপেনার রাঘবানশি ৪৪ করে রিপন মন্ডলের বলে আউট হন। আর রাশেদ ২৬ করে রিপনের দ্বিতীয় শিকারে পরিণত হন।

যদিও এই জুটি ভাঙার পর দ্রুত আরও কিছু উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক যশ ধুলের অপরাজিত ব্যাটে জয় সহজ হয় দলটির। ধুল ২০ ও কৌশল তাম্বে ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ বোলার রিপন একাই ৪ উইকেট নেন। সাকিব নেন অপর উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। টেলএন্ডার ব্যাটার মেহেরব হোসেন ৩০ রান করায় দলীয় সংগ্রহ কোনোরকমে একশ পার হয়।

মেহেরব ৪৮ বলে ৬টি চারে ৩০ করে আঙ্কিশ রাঘবানশির বলে আউট হন। এছাড়া আইচ মোল্লা ১৭ ও আশিকুর জামান ১৬ রান করেন। দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে। ভারতীয় পেসার রবি কুমার ৩টি উইকেট পান। ভিকি ওস্তওয়াল ২টি উইকেট দখল করেন।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close