পাকিস্তানের জয় উদযাপন, কাশ্মীরের ৩ ছাত্রের বিচার শুরু

৩০ জানুয়ারি ২০২২, ১২:০৩ AM
 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের দৃশ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের দৃশ্য © ফাইল ফটো

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। এর মাধ্যমে যে কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পায় দেশটির প্রতিবেশী পাকিস্তান। আর পাকিস্তানের ওই জয় উদযাপন করে আগ্রায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করা ভারতের কাশ্মীরের কয়েকজন ছাত্র। 

পাকিস্তানের জয় উদযাপন করার কারণে আগ্রা থেকে আরশেদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখ ও সওকত আহমেদ ঘানি নামে তিন কাশ্মীরি ছাত্রকে আটক করে পুলিশ।

গত অক্টোবরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেই সময় থেকেই পুলিশের হাতে আটক আছেন তারা। এখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে বিচার করতে যাচ্ছে ভারত। 

পুলিশ আগ্রার একটি ম্যাজিস্ট্রেট কোর্টে এই ছাত্রদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। কোর্ট তাদের চার্জশিট গ্রহণ করার পর এখন তাদের বিচার শুরু হওয়ার পালা। 

যদিও এই তিন ছাত্রের আইনজীবী মধুবন দত্ত জানিয়েছেন, কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনতে হলে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রের অনুমতি প্রয়োজন। কিন্তু আগ্রার পুলিশ এই অনুমতি নেয়নি। ফলে তারা এখন এ চার্জশিটের বিরুদ্ধে আপিল করবেন। 

এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের ওই জয়ের পর কাশ্মীরের শ্রীনগরের একটি মেডিকেল কলেজের ছাত্রদের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়।

কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9