আইপিএলে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

২২ জানুয়ারি ২০২২, ১১:১৮ AM
সাকিব-মুস্তাফিজ

সাকিব-মুস্তাফিজ © ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ আসরের নিলামে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন।

আইপিএল ২০২২ এর মেগা অকশনের তালিকায় আছেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: মেসি-সালহকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা লেভান্ডভস্কি

৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে।

মূলতঃ ২০২১ সালে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও। যে কারণে মোস্তাফিজ ঠাঁই পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।

আরও পড়ুন: বিপিএলের এক দলেই মাশরাফি-রিয়াদ-তামিম

সর্বশেষ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ম্যান অব দ্য ফাইনাল ছিলেন মিচেল মার্শ। এই দু’জনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যে।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9