শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ সভা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সভা চলমান রয়েছে। তবে ঠিক কোন বিষয়ে সভায় আলোচনা চলছে সেটি জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএর কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এনটিআরসিএর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এনটিআরসিএতে চলমান সভার বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, সভা শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এদিকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে এনটিআরসিএ। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় সংস্থাটি।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চলছে। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করলে জটিলতা দেখা দিতে পারে। এজন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের তাগাদা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে অক্টোবরের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ না হলে নভেম্বরের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার ওপর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নির্ভর করছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি আমাদের রয়েছে। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ 

‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি, মারধর করে নগ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9