‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ PM
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদ

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদ © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিয়াম আহমেদকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

‎নতুন দায়িত্ব পেয়ে সিয়াম আহমেদ বলেন, ‘সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীবান্ধব সহকারী প্রক্টর হিসেবে কাজ করতে চাই। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সহযোগিতা কামনা করছি।’

‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি, মারধর করে নগ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9