মেসি-সালহকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা লেভান্ডভস্কি

১৮ জানুয়ারি ২০২২, ০৮:৩৬ AM
রবার্ত লেভান্ডভস্কি

রবার্ত লেভান্ডভস্কি © সংগৃহীত

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেন রবার্ত লেভান্ডভস্কি। ব্যালন ডি’অরে খুব কাছে গিয়েও জিততে না পারলেও ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঠিকই নিজের করে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ এই তারকা। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফ দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

২০২০ সালে প্রথমবার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। এবারও পুরস্কারটি তার। মেসি ও সালাহকে পেছনে ফেলে ফিফা সেরার সিংহাসন ধরে রাখলেন লেভানদোভস্কি। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের।

বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি। ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।

মেসির জন্যও গত বছরটা ছিল স্বপ্নের মতো। ৬১ ম্যাচে ৪৩ গোলের সঙ্গে ১৯টি অ্যাসিস্ট ছিল তার। কোপা দেলরে, পিচিচি ট্রফির সঙ্গে গত বছরই বহুল আকাঙ্ক্ষিত কোপা আমেরিকা শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।

অন্যদিকে গত বছর ৫৪ ম্যাচ খেলে ৩৮ গোলের সঙ্গে ১৪টি অ্যাসিস্টও করেছেন মোহাম্মদ সালাহ। যদিও শিরোপার খাতাটা শূন্য তার। তবে এ বছরের বিশ্বকাপে নিজের দেশ মিশরের খেলা নিশ্চিত করেছেন সালাহ।

২০১৬ সালে ফিফার পুরস্কারটি নতুন করে চালু হওয়ার পর প্রথম দুইবার জিতেছিলেন রোনালদো। ২০১৮ সালে হাতে উঠেছিল লুকা মদরিচের। পরেরবার সেটির স্বাদ নেন মেসি। গত বছর আর এবার জাতীয় দলের কোচ ও অধিনায়কের ‍সঙ্গে ‍সাংবাদিক ও ভক্তদের ভোটে জিতলেন লেভানদোভস্কি।

‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9