অধিনায়ক বিরাট কোহলির অধ্যায় শেষ

১৫ জানুয়ারি ২০২২, ০৭:২৪ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © ফাইল ফটো

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন আগেই। এরপর ওয়ানডের নেতৃত্ব হারান তিনি। এবার টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পরপরই এমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আজ শনিবার (১৫ জানুয়ারি) টুইটারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোহলি।

টুইটারে এক বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম ও ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই সময়ে শতভাগ সততার সঙ্গে কাজটা করেছি এবং চেষ্টার কমতি রাখিনি। একটা পর্যায়ে এসে থামতেই হয় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমার কাছেও এটা থেমে যাওয়ার সময়। ’

তিনি আরও লিখেছেন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু কোনোদিন চেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। আমি মনের দিক থেকে পুরোপুরি পরিষ্কার এবং দলের প্রতি আমি অসৎ হতে পারব না। '

তিন ফরম্যাটের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। সেই সঙ্গে স্মরণ করেছেন সাবেক কোচ রবি শাস্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবদানের কথাও।  

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। বিশ্বকাপ শেষে সেই ঘোষণা অনুযায়ী সরেও দাঁড়ান তিনি। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও ৩৩ বছর বয়সী ব্যাটারকে একপ্রকার সরিয়েই দেয় বিসিসিআই।

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
  • ২১ মে ২০২৬
গাইবান্ধায় ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি
  • ২১ মে ২০২৬
তামিমের বোর্ড বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
  • ২১ মে ২০২৬
জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় আসামি ধরতে পুরস্কার ঘোষণা ‎
  • ২১ মে ২০২৬
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে কেন্দ্রীয় ঔষধাগারে…
  • ২১ মে ২০২৬
শিশু রামিসা হত্যায় জড়িতদের রাজধানীতে প্রকাশ্যে ফাঁসির দাবি
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081