ঝুলে আছে নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য, সিদ্ধান্ত মঙ্গলবার

১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৬ AM
ঝুলে আছে নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য, সিদ্ধান্ত মঙ্গলবার

ঝুলে আছে নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য, সিদ্ধান্ত মঙ্গলবার © ফাইল ছবি

নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্যাম্পে করোনাভাইরাস হানা দেওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছিল বাতিল হতে পারে এই সিরিজ। এ নিয়ে গতকাল শনিবার জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী মঙ্গলবার নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

তিন দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালে অনুশীলনে নেমেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও বৈরী আবহাওয়ায় অনুশীলন করতে পারেনি সেদিন। প্রস্তুতি ছিল পরের দিনগুলোতে অনুশীলনের। কিন্তু নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়িয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত করলে আবারও ঘরবন্দী হয়ে পড়ে টাইগার ক্রিকেটাররা।

পড়ুন: এক লিগ থেকেই নারিনের আয় ১০০ কোটি

কোয়ারেন্টাইন ইস্যুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর অবস্থানে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজ না খেলেই ফিরতে চেয়েছিলেন। টাইগার ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে সিরিজ হয়তো বাতিল হতে পারে!

গতকালের সভা শেষে বিসিবি পরিচালক সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ নিউজিল্যান্ডে দুই টেস্ট খেলবে কিনা সেটা চূড়ান্ত হবে ২১ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ দলের কভিড টেস্ট হবে। কভিড টেস্টে সবাই নেগেটিভ হলে বাংলাদেশ সিরিজ চালিয়ে যাবে। যদি বাংলাদেশের কারও পজিটিভ আসে, তাহলে নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন বাড়বে। তখন সিরিজ খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

পড়ুন: তামিমকে টপকে গেলেন মুশফিক

নিউজিল্যান্ডে পা রাখার পর দুবার কভিড টেস্ট করেছে মুমিনুল বাহিনী। স্পিন কোচ রঙ্গনা হেরাথের পজিটিভ হয়। তাকে দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়। বাকি সব ক্রিকেটার ও টিম স্টাফদের নেগেটিভ হয়। তারপরও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইনের সময় বাড়ায়।

ঢাকা থেকে ক্রাইস্টচার্চ যাওয়ার পথে ফ্লাইটে একজন যাত্রীর করোনাভাইরাস পাওয়া যায়। তার আশেপাশে থাকা হেরাথের করোনা পজিটিভ হয়। এছাড়া আশেপাশে থাকা মুমিনুল হক সৌরভসহ আরও ৭/৮ ক্রিকেটার ছিলেন। তাদের আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।

পড়ুন: আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

নাম জানাতে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানান, সিরিজ হবে এবং হয়তো সূচিতে সামান্য পরিবর্তন আসবে।

সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১-৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট এবং ৯-১৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তৃতীয়বার কভিড পরীক্ষার উপর নির্ভর করছে সিরিজের ভবিষ্যৎ। যদি কোনো ক্রিকেটার পজিটিভ হন, তাহলে তাকে আইসোলেশনে রাখা হবে।

টিকার ঘাটতিতে আরও অকার্যকর হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক, বড় ঝু…
  • ২১ মে ২০২৬
বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ড. রশিদুন্ নবী
  • ২১ মে ২০২৬
ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বিশ্ববিদ্যালয়ের দ…
  • ২১ মে ২০২৬
সংক্ষিপ্ত সময়ে অভিযোগপত্র দেওয়া হবে, বিচারের দায়িত্ব আদালতে…
  • ২১ মে ২০২৬
শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহত
  • ২১ মে ২০২৬
পবিপ্রবি শিক্ষক ও কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা 
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081