পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি (ভিডিও)

২৬ নভেম্বর ২০২১, ০৫:৫৯ PM
পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি

পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি © সংগৃহীত

মিরপুরের প্রতিরোধ অবিচল থাকল চট্টগ্রামের সাগরিকায়। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে স্টেডিয়ামের বাইরে সজাগ তারুণ্য। মাঠে কোনো বাংলাদেশি নাগরিক যাতে পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ঢুকতে না পারে, সেজন্য স্টেডিয়ামের বাইরে সজাগ বিভিন্ন সংগঠন।

দেশের মাটিতে জন্মে যারা পাকিস্তানিদের সমর্থন করে তাদের স্টেডিয়ামে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না, এমনটাই প্রত্যয় নিয়ে মাঠের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকা বিভিন্ন সংগঠনের কর্মীদের।

এমন সময় পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশের চেষ্টা করেন একজন। তাকে গণপিটুনি দেওয়া হয়। দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান পাশের নর্দমায়। কান ধরে মাফ চাওয়ার পর তাকে ছাড়া হয়। পরে সংগঠনের কর্মীরাই তাকে পাড়ে ওঠাতে সাহায্য করেন।

পড়ুন: প্রথম দিনটা বাংলাদেশের

পুরো সিরিজে এমন সমর্থকদের কঠোর হাতে রুখা হবে বলে জানান সংগঠনের কর্মীরা। সংগঠনের এক নেতা বলেন, পাকিস্তানের পতাকা ও জার্সি পরে আমাদেরই ম্যাচ দেখতে আসা মানে এটা আমাদের জন্য লজ্জার। পাকিস্তানও অনুশীলনে পতাকা উড়িয়ে আমাদের দেশের আইন লঙ্ঘন করেছে। আমরা এমন কাজ আর হতে দেব না।

একাত্তর টিভির সৌজন্যে ভিডিওটি দেখুন-

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬