নোবিপ্রবির ছাত্রীবাসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

২১ মে ২০২৬, ০৭:৪২ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের দ্বারা আপত্তিকর চিত্র অঙ্কন ও ছাত্রীদের উত্যক্ত করার ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​আজ বৃহস্পতিবার (২১ মে) প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। গত ২০ মে (বুধবার) রাতে সংঘটিত ওই ঘটনার প্রকৃত সত্যতা ও উৎস উদঘাটনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হযরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট ড. নাহিদ সুলতানাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার (সদস্য) এবং সহকারী প্রভোস্ট তাসনীম আলম (সদস্য সচিব)।

​হল প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত এ কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখে একটি সুনির্দিষ্ট ও সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। উক্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা, ব্যাহত স্বাস্থসেবা
  • ২৯ জুলাই ২০২৬
সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ২৯ জুলাই ২০২৬
নিম্নচাপের প্রভাবে আজও দেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সত…
  • ২৯ জুলাই ২০২৬
পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে দেড়শ’ বছরের পুরোনো পাবনা পৌর…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪…
  • ২৯ জুলাই ২০২৬
এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
  • ২৯ জুলাই ২০২৬