মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি: ফখর জামান

২১ নভেম্বর ২০২১, ১২:৩৯ PM
পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান

পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান © ফাইল ফটো

বাংলাদেশে পাকিস্তানের এতো সমর্থক দেখে মুগ্ধ পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান। তিনি জানিয়েছেন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের অনেক সমর্থন দেখা যায়।

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর ফখর জানান এর আগে বাংলাদেশে এত সমর্থন তারা কখনই পাননি। এত সমর্থনের কারণ বুঝতেই পারছি না, বিশ্বাসই হচ্ছে না।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাবর আজমরা। গ্যালারিতে সমর্থন পেয়ে ম্যাচসেরা ফখর জামান বলেন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে সহজ জয় পায় সফরকারীরা।

ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে মুস্তাফিজুর রহমানের কাছে ধরা দেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফখর জামান।

দলীয় ৯৭ রানে রিজওয়ান ফিরলেও জয়ের জন্য তা বাধা হয়নি। হায়দার আলিকে নিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৫১ বলে ফখর জামান ৫৭ অপরাজিত থেকে ম্যাচ সেরা হন।

গ্যালারিতে পাকিস্তানের সমর্থন দেখে মুগ্ধ হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ফখর। তিনি বলেন, ‘আমার একটুও বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালেও এসেছিলাম। তখন এত মানুষকে পাকিস্তান সমর্থন করতে দেখিনি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা আসছেন, সমর্থন করছেন তাদের ধন্যবাদ। মনে হচ্ছে পাকিস্তানে খেলছি। আমরা যখন উইকেট নিচ্ছি ভালো শট খেলছি তখন আমাদের সমর্থন করছেন।’

বাংলাদেশের বোলারদের সুনামও করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

তিনি আরও বলেন, ‘বোলিং অ্যাটাক খুবই ভালো। নিজেদের কন্ডিশনে তারা শক্তিশালী। পেস-স্পিন দুই বিভাগেই তারা ভালো। আমাদের ভালো ক্রিকেট উপহার দিতে হবে। সেটাই আমরা করছি। আমরা দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছি। তৃতীয় ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

আগামীকাল সোমবার মিরপুরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলাটি অনুষ্ঠিত হবে।

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9