উইকেটের মিছিল থামছে না, ছোট সংগ্রহের পথে টাইগাররা

২০ নভেম্বর ২০২১, ০৩:৪৫ PM
উইকেটের মিছিল থামছে না টাইগারদের

উইকেটের মিছিল থামছে না টাইগারদের © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজে শুরুর পর নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু এ দুজন আউট হওয়ার পর সেই স্বপ্ন ফিঁকে হয়ে গেছে।

১৮ ওভার ৩ বল শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। উইকেটে আছেন আমিনুল ইসলাম বিপ্লব ও তাসকিন আহমেদ।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বাংলাদেশ অধিনায়কের ইনিংস দীর্ঘ হলো না। ১২ রান করে ফিরে গেছেন তিনি। এরপর শান্তও দিক হারিয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৪ বলে ৫টি চারে ৪০ রান করেন।

শুরুতে ২ ওভারের মধ্যেই নেই ২ ওপেনার। ৫ রানের মধ্যেই ২ উইকেট হারানো দলকে পথ দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তারা। আফিফের বিদায়ে ভাঙল এই জুটি। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বলে আউট হওয়ার আগে ২১ বলে ২০ রান করেন আফিফ।

ট্যাগ: ক্রিকেট
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9