ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তুষার ইমরানের

২০ নভেম্বর ২০২১, ০১:৫৯ PM
তুষার ইমরান

তুষার ইমরান © ফাইল ফটো

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। শনিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, ‘আগামীকাল প্রথম শ্রেণির ক্রিকেট ও আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাব। দোয়া করবেন।’

জানা গেছে, আগামীকাল রবিবার (২০ নভেম্বর) সাভারের বিকেএসপিতে অবসরের ঘোষনা দেবেন তুষার। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না। জাতীয় লিগ শুরুর আগেই অবশ্য তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই তার শেষ লিগ।

তুষার ইমরান আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্ট খেলে করেছেন ৮৯ রান। আর ৪১ ওয়ানডেতে ৫৭৪ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে করেছেন ১১ হাজার ৯৭২ রান। এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার সংগ্রহ ৪ হাজার ৪৩৯ রান।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9