বাংলাদেশি দর্শকের হাতে পাকিস্তানের পতাকা, মাশরাফির ক্ষোভ

২০ নভেম্বর ২০২১, ১০:১৮ AM
গতকালে খেলায় মিরপুরের গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানি পতাকা দেখা গেছে

গতকালে খেলায় মিরপুরের গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানি পতাকা দেখা গেছে © সংগৃহীত

খেলায় জয়-পরাজয় যাই হোক দর্শকের সমর্থন সবসময়ই চায় দলগুলো। কিন্তু নিজ দেশের খেলায় নিজ দেশেরই দর্শক যখন প্রতিপক্ষ দলের পতাকা নিয়ে স্টেডিয়ামে ওড়ায় তখন তো যে কারোরই কষ্ট লাগার কথা। কোটি বাঙালির মতো কষ্ট পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। খেলা চলাকালে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি কিছু বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানি পতাকা দেখা গেছে। এই দৃশ্য দেখেই ক্ষোভ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

আরও পড়ুন: মিরপুরে এসেও জয়ের দেখা পেল না টাইগাররা

এ নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক শুক্রবার ফেসবুকে লেখেন, খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার। 

স্টাটাসে দর্শকদের সমর্থন চেয়ে মাশরাফি বলেন, আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক চিৎকার হোক বাংলাদেশ।  

পুলিশি পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিচ্ছে প্রশ…
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণ রোধে শুধু আইন নয় একটি শক্তিশালী সামাজিক আন্দোলন …
  • ২১ মে ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়
  • ২১ মে ২০২৬
ঈদে যাত্রীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে
  • ২১ মে ২০২৬
শিক্ষাখাতে সরকারের প্রতিশ্রুতির বৈজ্ঞানিক ভিত্তি নেই
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081