হাসপাতালে ভর্তি রুবেল

১৯ নভেম্বর ২০২১, ০৫:০৩ PM
হাসপাতালে ভর্তি রুবেল

হাসপাতালে ভর্তি রুবেল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে রুবেল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে রুবেলের অসুস্থতা গুরুতর নয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।

রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।’

৩১ বছর বয়সি এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সুযোগ পাননি রুবেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে উড়ে গেলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রুবেল হোসেন।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close