শীর্ষস্থান হারালেন সাকিব

১৭ নভেম্বর ২০২১, ০৭:১৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

বিশ্বকাপ শেষে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে। যেখানে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারকে পেছনে ফেলে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী।

বিশ্বকাপের সময় নবীকে টপকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে এসেছিলেন সাকিব। এবার সেই নবীর কাছেই শীর্ষস্থান হারালেন এই বাঁহাতি অলরাউন্ডার।

র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চারে গ্লেন ম্যাক্সওয়েল ও পাঁচ নম্বরে আছেন শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে সেরা দশে ঢুকেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দারণ উন্নতি করেছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ছয় নম্বর থেকে এক লাফে তিনে উঠে এসেছেন। আর জশ হ্যাজলউড বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। উন্নতি করেছেন প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকসরাও।

অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মার্শ। ছয় ধাপ এগোনো মার্শ উঠে এসেছেন ১৩ নম্বরে। ডেভিড ওয়ার্নার, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ফখর জামানরাও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close