২০৩১ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

১৬ নভেম্বর ২০২১, ০৬:০৭ PM
২০৩১ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত © ফাইল ছবি

বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজন করবে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি।

২০২৪ থেকে ২০৩১- এই আট বছরের জন্য আইসিসি বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করে। এই আট বছরে অনুষ্ঠিত হবে আটটি টুর্নামেন্ট। তাতে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হয়েছে। ২০১৭ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়নি। ২০২৫ সালে এই ইভেন্টের আয়োজক নির্ধারণ করা হয়েছে পাকিস্তানকে।

২০১৪ সালে এককভাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে, কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, যৌথভাবে কোনো বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। এককভাবে হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে বিসিবি।

শেষ পর্যন্ত ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশকে বাছাই করে নিলো আইসিসি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

২০২৩ সাল পর্যন্ত আগে থেকেই সূচি নির্ধারণ করা ছিল আইসিসির। সূচি অনুসারে ২০২২ সালেও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত।

ট্যাগ: ক্রিকেট
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9