অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, টি-২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে?

১৪ নভেম্বর ২০২১, ১২:৪২ AM
টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর

টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর © ফাইল ফটো

টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে আজ রবিবার (১৪ নভেম্বর) অংশ নেবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। অতীতে এই দুই দল টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি।

ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচ আসরের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া ২০১০ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায়। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয়বারের মাতো ফাইনালে উঠেছে অজিরা। 

অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল ২০১৫ ও সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরে যায়। 

টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে নিউজিল্যান্ড সেই অজিদের বিপক্ষে আরও একটি ফাইনালে খেলবে কিউইরা। অতীত হারের সেই ক্ষত কাটিয়ে এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ ম্যাচে যে দলই জিতবে তারা হবে টি-২০ বিশ্ব আসরের নতুন চ্যাম্পিয়ন।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close