সবার আগে বিশ্বকাপে ব্রাজিল

১২ নভেম্বর ২০২১, ১০:৪৭ AM
লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে ব্রাজিল

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে ব্রাজিল © ফাইল ছবি

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও কোনো সুযোগ পাচ্ছিল না তারা। অবশেষে কোচ তিতের শিষ্যরা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে।

৭২তম মিনিটে ডি-বক্সের ভেতর নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন লুকাস পাকেতা। কলম্বিয়ার দুই খেলোয়াড়ের মাঝখানে বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক অসপিনা। কিন্তু রক্ষা করতে পারেননি জাল।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গত মাসে এই কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। টানা ৯ জয়ের পর তিতের দলকে থামিয়েছিল রেইনালদো রুয়েদার শিষ্যরা। এবার তাদের বিপক্ষে জয়েই লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট কাটল সেলেসাওরা। 

১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে কলম্বিয়া।

শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণ রোধে শুধু আইন নয় একটি শক্তিশালী সামাজিক আন্দোলন …
  • ২১ মে ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়
  • ২১ মে ২০২৬
ঈদে যাত্রীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে
  • ২১ মে ২০২৬
শিক্ষাখাতে সরকারের প্রতিশ্রুতির বৈজ্ঞানিক ভিত্তি নেই
  • ২১ মে ২০২৬
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081