বড় জয়ে সুপার ‍টুয়েলভে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২১, ০৭:৪০ PM
বড় জয়ে সুপার ‍টুয়েলভে বাংলাদেশ

বড় জয়ে সুপার ‍টুয়েলভে বাংলাদেশ © সংগহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনি বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৮৪ রানের এই জয়ে সুপার টুয়েলভ অর্থাৎ মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করলো টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে রিয়াদ বাহিনী।

ম্যাচে শেষ মুহূর্তে ৬ বলে ১৯ রান করেন সাইফউদ্দিন। আর দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়ে সাঝঘরে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ২৮ বলে ৫০ রান করেন।

তবে অর্ধশতক করা হয়নি সাকিব আল হাসানের। আসাদ ভালার বল লং অনে তুলে খেলেন সাকিব। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে ক্যাচটি লুফে নেন চার্লস আমিনি। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলের ১০১ রানে আউট হন সাকিব। ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

জয়ের জন্য পাপুয়া নিউগিনির সামনে দাঁড়ায় ১৮২ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৯৭ রানে অলআউট পাপুয়া নিউগিনি। 

এতে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সংযুক্ত আরব আমিরাতের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ দল। সুপার টুয়েলভের লড়াইয়ে অবশ্য কোন গ্রুপে পড়বে বাংলাদেশ, সেটি চূড়ান্ত হয়নি এখনো। দিনের অপর ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছে কে, আর সুপার টুয়েলভের কোন গ্রুপে যাচ্ছে টাইগাররা।

সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
তনু থেকে আছিয়া, রামিসার পর কে?
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২১ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্য…
  • ২১ মে ২০২৬
রামিসার জন্য লড়বেন শিশির মনির
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081