দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্যক্ষ পদায়ন

২১ মে ২০২৬, ০৯:৩১ PM
অধ্যাপক আমিনুল ইসলাম ও মাউশি লোগো

অধ্যাপক আমিনুল ইসলাম ও মাউশি লোগো © টিডিসি সম্পাদিত

অধ্যাপক আমিনুল ইসলামের অধ্যক্ষ পদে পদায়নের আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। একই সঙ্গে আরও কয়েকজন শিক্ষক-কর্মকর্তার বদলি ও পদায়ন সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের অংশবিশেষ বাতিল ও স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে ‘মাউশি ও দুদকের তদন্তে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত সেই অধ্যাপককে ফের অধ্যক্ষ বানাল মন্ত্রণালয়’ এই শিরোনামে গত ২০ মে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়।

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ মে ২০২৬ তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমিনুল ইসলামকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। তবে প্রশাসনিক কারণে সেই আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজের অধ্যক্ষ পদে বদলি সংক্রান্ত আরেকটি আদেশও বাতিল করা হয়। পাশাপাশি মহিপাল সরকারি কলেজের এক শিক্ষক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার বদলি/পদায়ন সংক্রান্ত আদেশও বাতিল করা হয়েছে।

এ ছাড়া ১৮ মে ও ১৭ মে জারি করা পৃথক আরও দুটি প্রজ্ঞাপনের কিছু অংশ স্থগিত করা হয়েছে। এর মধ্যে বগুড়া সরকারি কলেজ ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের দুই কর্মকর্তার বদলি/পদায়ন সংক্রান্ত সিদ্ধান্তও রয়েছে।

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬