তনু থেকে আছিয়া, রামিসার পর কে?

২১ মে ২০২৬, ১০:৩৬ PM
তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় মানববন্ধন

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় মানববন্ধন © টিডিসি

শিশু রামিসাকে ধর্ষণ ও পৈশাচিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী মহিলা শাখার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে কয়েক হাজার ছাত্রী অংশ নেয়। এ সময় রামিসা হত্যার বিচার চাইস্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, জাস্টিস ফর রামিসা, আমি বাঁচতে চাই, একটি ফুল অকালে ঝরে গেল, আমাকে ফুল হয়ে ফুটতে দাও, আমার শৈশব ফিরিয়ে দাও, তনু থেকে আছিয়া, রামিসার পর কে? এবং আমার নিরাপত্তা কোথায়?

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন মাদ্রাসার বালিকা শাখার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, রামিসার ওপর যারা পৈশাচিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না।

এ সময় শিক্ষার্থীরা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলোশিশু রামিসা হত্যাকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার করা, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কোনো অপরাধীকে ছাড় না দেওয়া, নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা এবং সামাজিক অবক্ষয়, পর্নোগ্রাফি, মাদক ও সহিংস সংস্কৃতির বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীরা বলেন, রামিসা হত্যার বিচার এবং নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬
ওমানের আকাশসীমার মৃত সেই নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ…
  • ২৬ আগস্ট ২০২৬