প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা স্থগিত

০৩ অক্টোবর ২০২১, ০৮:২০ PM
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা স্থগিত

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা স্থগিত © সংগৃহীত

প্রকৃতিক দুর্যোগের কারণে আগামী ১৭ অক্টোবর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দলের যাত্রা আপাতত স্থগিত হয়েছে। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য আজ রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য নির্ধারিত সময় ছিল আজ রবিবার রাত ১১টায়। তবে ওমানে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে তা স্থগিত হয়ে গেছে।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৪ অক্টোবর আবু দাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তিুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে একদিন অনুশীলন করে ১৭ তারিখ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে টাইগারার শুরু করবে বিশ্বকাপ যাত্রা।  

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close