স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ইনজামাম-উল-হক

২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১ PM
২০০৭ সালে ইনজামাম উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন

২০০৭ সালে ইনজামাম উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন © সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যায় তাঁকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে জানা যায়।

ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন ইনজামাম। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে এবং চিকিৎসকেরা খুব দ্রুতই অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছর বয়সী পাকিস্তানী সাবেক এ ক্রিকেটারের বর্তমান অবস্থা স্থিতিশীল।আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।

পাকিস্তানের ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম সফলতম। ১৯৯২-এ পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৩৭৫টি ম্যাচে করেছেন ১১,৭০১ রান, যেখানে টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তাঁর সংগৃহীত রান ৮,৮২৯।

২০০৭ সালে ইনজামাম উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার পর তিনি পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন এবং বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক।

সূত্র: আনন্দবাজার

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close