বাফুফের এলিট ফুটবল একাডেমির উদ্বোধন

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৯ PM
বাফুফের এলিট ফুটবল একাডেমির উদ্বোধন

বাফুফের এলিট ফুটবল একাডেমির উদ্বোধন © সংগহীত

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগস্ট থেকেই অনুর্ধ্ব-১৫ বয়সী ৫১ জন ফুটবলারকে নিয়ে শুরু হয় আবাসিক অনুশীলন। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ কার্যক্রমের নামকরণ করা হয়েছে এলিট ফুটবল একাডেমি।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাফুফেকে সর্বাত্মক সহায়তা করবো।

বাফুফের এলিট একাডেমিতে ১৪ থেকে ১৮ বছর বয়সী উদীয়মান ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ পাবেন। দেশি-বিদেশি ভালোমানের কোচরা ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। একাডেমির তত্ত্বাবধানে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশাররফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081