টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫ PM
জাতীয় ক্রিকেট দল

জাতীয় ক্রিকেট দল © ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিশ্বকাপে দলে তেমন কোনও চমক নেই। তামিম ইকবাল খেলছেন না সেটি আগেই জানা গেছে। দলের বাকি সিনিয়র ক্রিকেটার সবাই আছেন এই দলে। রাখা হয়েছে তরুণ আফিফ হোসেন, শামীম পাটোয়ারি এবং নাসুম আহমেদকে। ১৭ সদস্যের দলের মধ্যে স্ট্যান্ডবাই দুজন হলেন; রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close