ম্যাচসেরা হলেন মাহমুদউল্লাহ

০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ PM
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ © ফাইল ফটো

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলা টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন ম্যাচসেরা। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ হয় ১৪১ রানের ফাইটিং স্কোর।

ইনিংসে শেষ পর্যন্ত অধিনায়ক রিয়াদ অপরাজিত থাকেন ৩৭ রান নিয়ে। তার এ ইনিংসটি ৩২ বলে ৫টি চারে সাজানো ছিল। তবে ১ ওভার বল করে ৭ রান দিয়ে কোনো উইকেট পাননি টাইগার অধিনায়ক।

পুরো খেলাটাই ছিল লড়াই এবং উত্তেজনার।

শেষ ২ বলে জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল ১৩ রান। ওভারের ৫ম বলে এসে নো বল করেন মুস্তাফিজ এবং বলটিকে সীমানা ছাড়াও করেন কিউই অধিনায়ক টম লাথাম।বোনাস হিসেবে হিসেবে ৫ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। রান কমলেও বল ঠিকই থাকে। ২ বলে প্রয়োজন হয় ৮ রানের। পরের বলে ২ রান নেন লাথাম । শেষ বলে জিততে হলে ৬ রানের প্রয়োজন ছিল কিউইদের। কিন্তু মুস্তাফিজ তোপে মাত্র ১ রানেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের। এতে ৪ রানের জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানেই আটকে যায় কিউই ইনিংস।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ জয় হবে টাইগারদের।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9