নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকেও টপকে গেল বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ PM
সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকেও টপকে গেল বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকেও টপকে গেল বাংলাদেশ © সংগহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়েও মিলেছিল উন্নতি। ১০ থেকে এক লাফে সাতে উঠে এসেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ৪ রানের ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। তাতে র‌্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। সাত থেকে ছয়ে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অজিদের রেটিং পয়েন্ট ২৪০। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমানে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। যথাক্রমে বাংলাদেশের আগে থাকা বাকি দেশগুলো হলো পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। মাহমুদউল্লাহ রিয়াদরা যদি ৫-০ ব্যবধানে চলতি সিরিজটি জিততে পারেন। তাহলে বাংলাদেশের রেটিং বাড়বে ১৪ এবং হয়ে যাবে ২৪৮। ফলে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যেতে পারবে।

৪-১ এ সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এক্ষেত্রে একটি শর্ত আছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারতে হবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানের জয় পায় বাংলাদেশ।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9