টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ থেকে ৭ নম্বরে বাংলাদেশ

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:২২ PM
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল বুধবার জয় পায় বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল বুধবার জয় পায় বাংলাদেশ দল © সংগৃহীত

দেশের মাটিতে টি-টোয়েন্টি সংস্করণে বেশ ভালো সময় যাচ্ছে বাংলাদেশের। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ে টাইগারেরা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও উড়ন্ত জয় দিয়ে সিরিজ শুরু।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর  আজ বৃহস্পতিবার আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে এক লাফে সাত নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টপকে গেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। পুরো সিরিজে জয় পেলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার।

আরও পড়ুন: ‘পরীক্ষা না হলে ক্যাম্পাসে আত্মহত্যা করবো’

অসিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই চার ম্যাচে জয়ের পর রেটিং বাড়লেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি স্বাগতিকদের। ১০ নম্বরে থেকেই নিউজিল্যান্ড সিরিজ শুরু করেন মাহমুদউল্লাহরা। কাল ম্যাচের আগে বাংলাদেশের রেটিং ছিল ২৩৪। জয়ের পর সেই রেটিং দাঁড়িয়েছে ২৩৮। তাতেই এক লাফে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।    

আজ বৃহস্পতিবার আইসিসির ওয়েব সাইটে দেখা যাচ্ছে, ২৩৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সাত নম্বরে আছে। বাংলাদেশের নিচে  আছে যথাক্রমে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়: সাবজেক্ট পায়নি ডাবল জিপিএ-৫ পাওয়া ভর্তিচ্ছুরাও

২৪০ রেটিং নিয়ে ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া। ২৪৬ রেটিং নিয়ে পাঁচে আছে আছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি ম্যাচগুলো জিতলে এই দুদলকে টপকে পাঁচে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। যদিও র‍্যাঙ্কিংয়ে নিয়ে খুব একটা আনন্দ করার সময় নেই। কারণ খুব দ্রুতই ওঠা-নামা করে টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং। যেমন—সিরিজের পরের দুই টি-টোয়েন্টিতে হেরে গেলেই বাংলাদেশ আবার নেমে যেতে পারে র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। আবার বাকি চার ম্যাচে হেরে গেলে সেই ১০ নম্বরে নেমে যাবে বাংলাদেশ। তখন আবার র‍্যাঙ্কিং পয়েন্ট হয়ে যাবে ২৩৪।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৭৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ইংল্যান্ড। পরের তিনটি দল হলো—ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ট্যাগ: ক্রিকেট
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9