অভিষেকে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি

৩০ আগস্ট ২০২১, ০৮:৪৬ AM
নেইমারের পরিবর্তে হিসেবে নামেন মেসি

নেইমারের পরিবর্তে হিসেবে নামেন মেসি © সংগৃহীত

পিএসজির জার্সি গায়ে দেখা মিলেছে লিওনেল মেসির। মহাতারকাকে নিজেদের করে নেওয়ার দিনটা দারুণভাবেই রাঙিয়েছে ফরাসি পরাশক্তিরা। কিলিয়ান এমবাপের জোড়া গোলে রেঁসকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে ২-০ ব্যবধানে।

রবিবার রাতে রেইমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার মহা তারকা। এতে পিএসজির জার্সিতে শুরু হলো মেসি যুগ। এটাই বার্সেলোনার ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে মেসির প্রথম ক্লাব।

কিছুদিন আগেই পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়ে দিয়েছিলেন রোববারের ম্যাচে দলে থাকবেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের পরিবর্তে হিসেবে নামেন তিনি। মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজির জার্সিতে নামতে উদগ্রীব তিনি।

লিগ ওয়ানের ম্যাচটি ০-২ গোলে জিতেছে মেসির পিএসজি। দু’টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। রেইমসের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে ডান দিক থেকে ভেসে আসা আনহেল ডি মারিয়ার ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

এই জয়ে লিগ ওয়ানের প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেইমার, মেসি রামোসদের দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাঞ্জার্স। সমান ম্যাচে তিন ড্র আর এক হারে তিন পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে রেইমস।

স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
তনু থেকে আছিয়া, রামিসার পর কে?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081