আজ রাতে পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি

২৯ আগস্ট ২০২১, ১০:১৪ AM
আজ রাতে পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি

আজ রাতে পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি © সংগৃহীত

আজ রাতে লিগ ওয়ানে নিজেদের চতুর্থ ম্যাচে রিমসের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে পিএসজি। এ ম্যাচের মধ্য দিয়েই আজ পিএসজির হয়ে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। শনিবার এমনটিই বলছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। অপরদিকে পিএসজির হয়ে মেসির অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। ম্যাচের ১০ দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, অভিষেক হলেও মেসি হয়তো ম্যাচের পুরো সময় খেলবেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটের মতো খেলতে পারেন তিনি। এই ম্যাচকে সামনে রেখে গতকাল ঘাম জড়িয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই মৌসুমে এখনো কোনো ম্যাচ খেলেননি নেইমার। রাতের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকেও।

রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক লেকিপেকে রিমসের টিকিট অফিসের প্রধান জানিয়েছেন, অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিসর থেকেও কেনা হয়েছে টিকিট। প্রায় ১০ দিন আগেই শেষ হয়েছে সবটিকেট।

ট্যাগ: ফুটবল
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬