ম্যানচেস্টারেই ফিরছেন রোনালদো

২৬ আগস্ট ২০২১, ১০:০৬ PM
ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো

ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো © ফাইল ফটো

আবারও ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে  এমনটাই দাবি করেছেন পর্তুগালের সাংবাদিক গোনালো লোপেস। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নয় খেলবেন নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির হয়ে।

লোপেস লিখেছেস, পর্তুগিজ তারকার সিটিতে যাওয়া চূড়ান্ত হয়েছে।

স্কাই স্পোর্টসের রিপোর্ট বলছে, রোনালদোকে দুই বছরের চুক্তি অফার করেছে ম্যান সিটি। যেখানে রোনালদো পাবেন বাৎসরিক ১৫ মিলিয়ন ইউরো। কারণ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা রোনালদোর ম্যান সিটিতে যোগ দেয়াকে ভালোভাবে নাও নিতে পারে।

২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত য়্যুভেন্টাসের সাথে চুক্তি থাকলেও গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো য়্যুভেন্টাস ছাড়তে চান রোনালদো। যদিও তার ব্যাপারে কোনো ক্লাব তেমন আগ্রহ দেখাচ্ছিল না। শেষ পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি রোনালদোর জন্য ২৫ মিলিয়ন ইউরোর অফার দেয় বলে জানা যায়। ম্যান সিটিতে যোগ দেবার ব্যাপারে নিজ আগ্রহের কথা জানানোর পর ট্রান্সফার উইন্ডো শেষ হবার পাঁচদিন আগে সিআরসেভেনের জন্য এই অফারটি দেয় পেপ গার্দিওলার ক্লাব।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬