পিসিবির নতুন চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা

২৬ আগস্ট ২০২১, ০৬:২৬ PM
রমিজ রাজা

রমিজ রাজা © ফাইল ফটো

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা হচ্ছেন । দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

সোমবার বিকেলে রমিজ রাজা এবং তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান। এরপর ক্রিকবাজকে রমিজ রাজা বলেন, ‘আমি তাকে (ইমরান খান) আমার পরিকল্পনা দিয়েছি। সে সিদ্ধান্ত নেবে। বিশ্বে পাকিস্তান ক্রিকেটের প্রভাব বাড়ানো ও শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’

যদিও এখনো নিয়োগ পেতে দেরি আছে রমিজের। প্রথমে বোর্ড অব গর্ভনেন্সের সভায় প্রস্তাব করা হবে তার নাম। সেখানে অন্য কোনো প্রার্থী থাকলে দেওয়া হবে নির্বাচনও। 

যদিও সাধারণত প্রধানমন্ত্রীর প্রস্তাব করা নামের বাইরে কোনো প্রার্থী থাকেন না। তিন বছর আগে মানিকে চেয়ারম্যান করার সময়ও তার নাম প্রস্তাব করেছিলেন ইমরান খান। পরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। এবারও একইভাবে রমিজ রাজা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। 

সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬