মেসিসহ পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা পিএসজির

২৬ আগস্ট ২০২১, ০৯:৩৮ AM
মেসিসহ পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা পিএসজির

মেসিসহ পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা পিএসজির © সংগৃহীত

নিজ দলের পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতায় এ সম্মাননা দেয়া হয় বলে জানিয়েছে ক্লাবটি। সম্মাননা পাওয়া পাঁচ ফুটবলারের মধ্যে তিনজনই আর্জেন্টিনা দলের লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেস। পুরস্কারজয়ী অন্য দু‌জন হলেন-ইতালির জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি।

আর্জেন্টিনাকে কোপার শিরোপা জেতাতে পিএসজির সম্মাননা পাওয়া তিন তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর রক্ষণভাগে প্যারেদেস ছিলেন অন্যতম ভরসার প্রতীক।

এ ছাড়া ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুম্মা ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন ডোনারুম্মা। ইতালিয়ান সেন্টার মিডমিল্ডার মার্কো ভেরাত্তিও পুরো আসরে নজরকাড়া পারফরমেন্স করেছেন। তার পুরস্কারস্বরূপ পেলেন এই সম্মাননা। ২০১২ সাল থেকে তিনি প্যারিসের ক্লাব পিএসজিতে খেলছেন।

ট্যাগ: ফুটবল
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9