শেখ জামাল-ব্রাদার্স ম্যাচে তুমুল মারামারি, দেখা মেলেনি পুলিশের

২১ আগস্ট ২০২১, ০৯:২০ PM
শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও রেলিগেশন নিশ্চিত হয়েছে কয়েক রাউন্ড বাকি থাকতেই। এখন প্রিমিয়ার লিগের আকর্ষণ বলতে শুধু রানার্সআপ কে হচ্ছে সেটি দেখার অপেক্ষা। শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ ছাপিয়ে আলোচনায় মারামারি।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ব্যবধানে। ইনজুরি সময়ের খেলা চলছিল। একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

শেখ জামাল ম্যাচের অন্তিম মুহূর্তে কর্নার পায়। সেই কর্ণার নেয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষিপ্ত হন। রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন। এক পর্যায়ে জামালের কোচিং স্টাফরাও রেফারিকে ব্যাপক জেরা করেন।

আরও পড়ুন: দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বুয়েট, রানার্সআপ ড্যাফোডিল-ববি

করোনাকালে দর্শকশূন্য গ্যালারিতে খেলা হচ্ছে। এর মধ্যেও ভিআইপি বক্স এবং এনক্লোজারে কয়েকজন দর্শক ও ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা থাকেন। শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করেন। এতে খুবই ক্ষুব্ধ হন জামালের ফুটবলাররা। কয়েকজন ফুটবলার মিলে ব্রাদার্সের সমর্থকের উপর হাত তোলেন।

ম্যাচে এত উত্তেজনা, মারামারি কিন্তু মাঠে পুলিশ সংখ্যা ছিল খুবই কম। পুলিশ থাকলে পরিস্থিতি এতটা সংকটাপন্ন হতো না। বাফুফে থেকে  প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। তারা অধিকসংখ্যক পুলিশের চাহিদা পাঠালেও কর্তৃপক্ষের অনুমোদনের অভাবে স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে খেলা পরিচালিত করছে।

ট্যাগ: ফুটবল
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9