ক্লাব ফুটবলের দলবদল নিয়ে ক্ষোভ ঝাড়লেন রোনালদো

১৮ আগস্ট ২০২১, ১২:৩৫ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © ফাইল ফটো

গ্রীষ্মকালীন দলবদলের মেয়াদ ফুরাতে আর বাকি ১৪ দিন। জোর গুঞ্জন জুভেন্টাস ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো খুঁজে নেবেন নতুন গন্তব্য। পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে জড়াচ্ছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির নাম। এমন সব খবরে বেজায় চটেছেন সিআর সেভেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে পর্তুগিজ তারকা নিজেই সবকিছু পরিষ্কার করেছেন। পোস্টের প্রতিটি ব্যাকেই স্বভাবসুলভ রোনালদোকেই দেখা গেছে।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কম কথা বলা আর কাজের দিকে লক্ষ্য ঠিক রাখা— ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার আদর্শ। যা হোক, সম্প্রতি যা বলা হয়েছে আর লেখা হয়েছে, সবকিছু বিবেচনা করে আমাকে আমার অবস্থান নির্ধারণ করতে হবে।

রোনালদো মনে করেন এসব গুজব তাঁর জন্য যেমন অসম্মানজনক, একই সঙ্গে যারা ছড়িয়েছে তাদের জন্যও। এ প্রসঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড লিখেছেন, ‘একজন মানুষ এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এসব গুজব অসম্মানের চেয়েও বেশি। যারা এসব গুজবে জড়িত, সেই সব ক্লাব, তাদের খেলোয়াড় এবং স্টাফদের জন্যও এটা অসম্মানজনক।’

রিয়ালকে নিয়ে রোনালদোর মূল্যায়ন, ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা আছে। সবকিছুই সংরক্ষিত হয়ে আছে সেখানে। পরিসংখ্যান, ট্রফি আর শিরোনামে সব রেকর্ড হয়ে আছে। বার্নাব্যুর স্টেডিয়ামের জাদুঘরে এবং রিয়ালের সব সমর্থকের হৃদয়েও সব গেঁথে আছে। এসবের বাইরেও গত ৯ বছরে রিয়ালের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠছে, সেটি শ্রদ্ধার সম্পর্ক, যা আজও আমি ধরে রেখেছি এবং আমি সেটা আজও লালন করব। আমি জানি সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে, আমিও হৃদয়েই রাখব তাদের।’

রোনালদো মনে করেন, যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, কেউই আসল সত্যটা জানার চেষ্টা করছে না। এসব নিয়ে তিনি কিছুটা বিব্রত হলেও খুব বেশি পাত্তাও দিচ্ছেন না।

রোনালদো পোস্টের শেষাংশে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিগের ক্লাবগুলো আমাকে দলে টানা নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম খবর প্রকাশ করেছে। তবে কেউই সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে না। আমার নাম নিয়ে আর কাউকে খেলতে দেব না বলেই মুখ খুলছি আমি। কাজ আর ক্যারিয়ারেই এখন পূর্ণ মনোযোগ আমার, সামনের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। আর বাকি সব অর্থহীন।’

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081