স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন

১৭ আগস্ট ২০২১, ১১:৫৮ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ © ফাইল ফটো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং আগেই ঠিক হলেও আজ মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচে ১৯ অক্টোবর প্রতিপক্ষ ওমান ও ২১ অক্টোবর লড়াই পাপুয়া নিউ গিনির সঙ্গে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্বাগতিক ওমান।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে ওমান অপরিচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তারা নবীন নয়। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা গত ৬ বছর ধরেই। খেলেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ওয়ানডে ক্রিকেট খেলছে ২০১৯ থেকে। এখনও পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি তারা খেলেছে। ওমানের যে মাঠে বিশ্বকাপ হবে, সেখানে ওয়ানডে ম্যাচ হয়েছে চারটি, টি-টোয়েন্টি ৩০টি।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের দলগুলি মাঠে নামবে ১৮ অক্টোবর। আবু ধাবিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং নামিবিয়ার বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও শারজাহতে।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর। দুই গ্রুপে সেরা দুটি করে দল যাবে পরের ধাপে। ২৩ অক্টোবর থেকেই শুরু ‘সুপার টুয়েলভ’-এর লড়াই।

সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের এই গ্রুপেই।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9