বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি ইডেন কলেজের সালমা

১৬ আগস্ট ২০২১, ০৬:১৩ PM
সালমা আক্তার

সালমা আক্তার © ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলের এক ঐতিহাসিক অধ্যায় শুরু হয়েছে আজ। সর্বোচ্চ পর্যায়ের লিগে এই প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেছেন। সোমবার (১৬ আগস্ট) কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ আর উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন সালমা আক্তার। 

গত বছর ফিফার সহকারী রেফারি পরীক্ষায় পাস করেন সালমা। ২০২১ সালের জন্য ফিফার সহকারী হয়েছেন তিনি। রেফারি হওয়ার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ঢাকার ইডেন মহিলা কলেজে স্নাতক করছেন সালমা।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে সালমাই প্রথম নারী রেফারি। বিষয়টি নিশ্চিত করেছেন রেফারিজ ডেপুটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম নেসার। তিনি বলেন,‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

এ ম্যাচে সালমা আক্তারের দায়িত্ব পালনের কারণটাও জানিয়েছেন ইব্রাহিম নেসার,‘সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তার নাম আমরা এলিট রেফারি প্যানেলের জন্য পাঠিয়েছি। ফিফা আমাদের কাছে তার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছে। এখন তো মেয়েদের কোনো খেলা নেই। তাই ছেলেদের খেলাতেই তাকে দেওয়া। এই ধরনের ম্যাচ পরিচালনা করার মতো সামর্থ্যও তার আছে।’

 

ট্যাগ: ফুটবল
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬